1. abusufian7389@gmail.com : .com : sk .com
  2. ashfakur85@gmail.com : আশফাকুর রহমান : Ashfakur Rahman
  3. b.c.s.bipro@gmail.com : বিপ্র দাস বিশু বিত্রম : Bipro Das
  4. zihad0292@gmail.com : Zihad Ul Islam Mahdi : Zihad Ul Islam Mahdi
  5. ahmedmdmahfuz@gmail.com : মোঃ মাহফুজ আহমদ : মোঃ মাহফুজ আহমদ
  6. nazimahmed2042@gmail.com : Najim Ahmed : Najim Ahmed
  7. shahadotchadni@gmail.com : Md Sh : Md Sh
  8. ashfakur86@gmail.com : শুদ্ধবার্তা ডেস্ক : SB 24
  9. shuddhobarta24@gmail.com : shuddhobarta24@ : আবু সুফিয়ান
  10. surveyor.rasid@gmail.com : Abdur Rasid : Abdur Rasid
রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে কলকাতায় মোস্তাফিজ        
বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন

রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে কলকাতায় মোস্তাফিজ

  • সংবাদ প্রকাশের সময় : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫

অনলাইন ডেস্ক: ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) ৯ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজুর রহমানকে কিনে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। গতকাল আবুধাবিতে অনুষ্ঠিত আইপিএলের ১৯তম আসরের নিলামে বলিউড অভিনেতা শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজিটি দলে টানে বাংলাদেশি বাঁহাতি পেসারকে। নিলামে মোস্তাফিজুর রহমানকে পেতে রীতিমতো লড়াই করে চেন্নাই সুপার কিংস ও কলকাতা নাইট রাইডার্স। শেষ পর্যন্ত ২ কোটি ভিত্তিমূল্যের মোস্তাফিজকে ৯ কোটি ২০ লাখ রুপিতে কিনে নেয় কলকাতা। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১২ কোটি ৩৭ লাখ টাকা। এটি আইপিএল নিলামে বাংলাদেশি খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ মূল্যে দল পাওয়ার ঘটনা।

আইপিএলে রেকর্ড পারিশ্রমিক পাওয়া বাংলাদেশি ক্রিকেটারের আগের রেকর্ডটিও ছিল মোস্তাফিজের। গত আইপিএলে তাকে ৬ কেটি রুপিতে নিয়েছিল দিল্লি ক্যাপিটালস। যদিও সেটা ছিল নিলামের বাইরে বদলি হিসেবে এবং পুরো মৌসুমের জন্য নয়। আইপিএল নিলামের টেবিলে এতদিন সবচেয়ে দামি বাংলাদেশি ক্রিকেটার ছিলেন মাশরাফি বিন মুর্তজা। ২০০৯ আইপিএলে তাকে ৬ লাখ ডলারে নিয়েছিল কলকাতা, তখনকার বাজার দর অনুযায়ী সেটি এখন ৫ কোটি ৪৫ লাখ রুপি। এবারের নিলামে মোস্তাফিজুর রহমানের দিকে দলগুলো বাড়তি আগ্রহ দেখাতে পারেন এমন ধারণা দিয়েছিল ভারতীয় গণমাধ্যমগুলো। বাঁহাতি এ পেসার এখন সংযুক্ত আরব আমিরাতের ফ্র্যাঞ্চাইজি আসর ইন্টারন্যাশনাল টি-টোয়েন্টি লীগে খেলছেন। সেখানে দুর্দান্ত বোলিং করছেন মোস্তাফিজ। এছাড়া গত এক বছরে পেসারদের মধ্যে সর্বনিম্ন ইকোনমি তার। তবুও আইপিএল চলার সময় দেশের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সিরিজ আছে বলে তার দল পাওয়া নিয়ে শঙ্কা ছিল। তবে নিলামে দেখা গেলো ভিন্ন দৃশ্য। নিলামে মোস্তাফিজকে পেতে মরিয়া হয়ে ওঠে কলকাতা-চেন্নাই। নিলামের মূল ধাপগুলো শেষে বাকি থাকা ক্রিকেটারদের মধ্যে যাদের প্রতি দলগুলির আগ্রহ আছে, সেই তালিকা নিয়ে ‘অ্যাকসিলারেটেড’ একটি রাউন্ড হয়। সেখানেই তোলা হয় মোস্তাফিজের নাম।

২ কোটি রুপি ভিত্তিমূল্যে ফিজের জন্য প্রথম দর হাঁকে দিল্লি ক্যাপিটালস (ডিসি), এরপর চেন্নাই সুপার কিংস (সিএসকে) নিলামে যোগ দিয়ে তাদের চ্যালেঞ্জ জানায়। অতীতে সিএসকের হয়ে মোস্তাফিজ ভালো পারফরম্যান্সও করেছেন। দর দ্রুতই ৫ কোটির দিকে এগোতে থাকে, সিএসকে ও ডিসির মধ্যে চলে হাড্ডাহাড্ডি লড়াই। শেষ পর্যন্ত ডিসি সরে দাঁড়ায়। ৫.৪ কোটিতে এগিয়ে থাকে সিএসকে। ঠিক তখনই নতুন বিডার হিসেবে হাজির হয় কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। সিএসকে দর বাড়িয়ে নেয় ৭ কোটিতে। সিএসকে একটু সময় নেয় হিসাব-নিকাশের জন্য। এরপর আবারও নিলামে ঝাঁপিয়ে পড়ে। ফিজের জন্য বড় অঙ্কের পারিশ্রমিক নিশ্চিত হয়ে যায়। চেন্নাই দলের কোচ স্টিফেন ফ্লেমিং হাল্কা কাশি দিয়ে সঙ্গে কথা বলেন, তারপর দর বাড়িয়ে নেয় ৯ কোটিতে। কেকেআর একেবারেই অনড়।

৯.২ কোটিতে এগিয়ে যায় তারা। সিএসকে সরে দাঁড়ায়। শেষ পর্যন্ত ৯.২ কোটি রুপিতে মোস্তাফিজুর রহমানকে দলে নেয় কেকেআর। এটি আইপিএল ক্যারিয়ারে বাঁহাতি পেসারের ষষ্ঠ ফ্র্যাঞ্চাইজি। ২০১৬ সাল থেকে আইপিএলের আট মৌসুমে একাধিক ফ্র্যাঞ্চাইজির হয়ে খেললেও এবারই প্রথম কলকাতায় জায়গা হলো তার। তাও আবার বাংলাদেশিদের মধ্যে সর্বোচ্চ দামে। এর আগে সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বাই ইন্ডিয়ানস, রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালস ও চেন্নাই সুপার কিংসে খেলেন কাটার মাস্টার। এদিকে মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান ও লিটন কুমার দাসের পর চতুর্থ বাংলাদেশি হিসেবে মোস্তাফিজুর রহমান কলকাতায় খেলতে যাচ্ছেন । ২০১৬ সালে আইপিএলে অভিষেকের পর এখন পর্যন্ত ৬০ ম্যাচ খেলেছেন মোস্তাফিজ। পাঁচটি দলের হয়ে মোট ৬৫ উইকেট নিয়েছেন তিনি। গড় ২৮.৪৪ এবং ইকোনমি রেট ৮.১৩। নিজের প্রথম মৌসুমে সানরাইজার্স হায়দরাবাদের শিরোপা জয়ে অবদান রেখে আইপিএলের ‘ইমার্জিং প্লেয়ার অব দ্য সিজন’ খেতাব কুড়ান এ বাঁহাতি পেসার। আইপিএলে এই পুরস্কার জেতা একমাত্র বিদেশি ক্রিকেটারও ‘দ্য ফিজ’ খ্যাত মোস্তাফিজ। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১৫৮ উইকেট নিয়ে এই ফরম্যাটে তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারি তিনি। সব মিলিয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে ৩০৮ ম্যাচে ৩৮৭ উইকেট নিয়েছেন। তার বোলিং গড় ২১.৪৩ এবং ইকোনমি রেট ৭.৪৩।

এই বিভাগের আরো সংবাদ
shuddhobarta24
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.